মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ফেসবুকে আ.লীগের অপপ্রচার, মাদরাসা ছাত্র গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেসবুকে আওয়ামী লীগকে নিয়ে অপপ্রচারের কারণে রাজশাহীর পবায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত মাদ্রাসার শিক্ষার্থী মো. আবদুল মুকিত রাজু (২২)। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।

পবা থানা পুলিশ জানায়, হরিপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আবদুল মুকিত রাজু তার ফেসবুক পেজে আওয়ামী লীগ সম্পর্কে নানা কটূক্তি করে। এই সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে। ওই পেজে রাজু লিখেছে, ‘আইয়ান’ শব্দ থেকে এসেছে আওয়ামী এবং লীগ অর্থ দল। আর ‘আইয়ান’ অর্থ হচ্ছে অন্ধকার ও কুসংস্কার। তাহলে আওয়ামী লীগ হচ্ছে অন্ধকার ও কুসংস্কারের দল। ’

এ ঘটনায় হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল শনিবার গভীর রাতে রাজুর বিরুদ্ধে মামলা করেন। রবিবার দুপুরে হরিপুরের নিজ বাড়ি থেকে রাজুকে পবা থানা পুলিশ আটক করে।

জীবনের প্রথম পুলিশের নির্দয় লাঠির আঘাতে জখমপ্রাপ্ত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ