রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

সুন্দরবনে আগুনে ‍পুড়ল পাঁচ একর বন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাট: সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা পুড়েছে ৫ একর বন। শুক্রবার সকাল ১০টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুন্দরবনের ধানসাগর স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির মিডিয়াকে জানান, আগুন নিয়ন্ত্রণে বাগেরহাটের শরণখোলা উপজেলার বনসংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের ২-৩শ’ লোকসহ শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

এর আগে গত বছরের ২৮ মার্চ থেকে শুরু করে চাঁদপাই রেঞ্জে মাত্র এক মাসে চারবার নাশকতার আগুনে কয়েক কোটি টাকার বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এবারও সেই একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা বলে সন্দেহ করছেন এলাকাবাসী ও খোদ সুন্দরবন বিভাগ।

আগুন নেভানোর কাজে নিয়োজিত শরণখোলার ধানসাগর ইউপি সদস্য মো. জাকির হোসেন খান জানান, সকাল ১০টার দিকে তারা সুন্দরবনে আগুন লাগার খবর পান। পরে এলাকার ২-৩শ' লোক নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কলস-বালতি নিয়ে আব্দুল্লাহর ছিলায় পাশের খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।

দুপুর ২টার দিকে ডিএডি মাসুদ শেখের নেতৃত্বে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মেহেদিজ্জামান ঘটনাস্থলে অবস্থান করে আগুন নিয়ন্ত্রণ আনেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে তারা আগুনের খবর পেয়ে ঘহটনাস্থলে ছুটে যান। বনকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত মানুষ কলস-বালতি নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। দুপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ওই বন কর্মকর্তার ধারণা, এবারও নাশকতার আগুনে পুড়ছে সুন্দরবন।

শনিবার রাত থেকে তারাবি; রোজা শুরু রোববার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ