মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

মুফতি মুশতাকুন্নবীকে ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার রাতে মাহফিল থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া মুফতি মুশতাকুন্নবীকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হলে এ ধারণা করা হয়।

জানা যায়, অজ্ঞাত স্থান থেকে মুফতি মুশতাকুন্নবীর পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা চায় অপহরণকারীরা। বৃহস্পতিবার রাতে তারই ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে টাকা চাওয়া হয়।

যোগাযোগ করা হলে মুফতি মুশতাকুন্নবীর ভাগিনা মাসুদুর রহমান আওয়ার ইসলামকে জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিটে অপহরণকারীরা মুশতাকুন্নবীর ব্যবহৃত মোবাইল থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তবে কখন কীভাবে তাদের হাতে টাকা পৌঁছাতে হবে সেটা জানানোর জন্য আজ সকাল ১১টার দিকে ওই নাম্বারে ফোন করলে নাম্বারটি বন্ধ পান।

মুফতি মুশতাকুন্নবীর বড় ভাই মারুফ বিল্লাহ আওয়ার ইসলামকে বলেন, গত রাতে ফোন করে ৫ লাখ টাকা চাওয়া হয়। তবে এটা মুক্তিপণ কিনা সেটা স্পষ্ট করে বলা হয়নি। কোথায় কিভাবে টাকা নেবে সেটাও বলেনি। তারা বলেছে ৫ লাখ টাকা দিলে আমরা বিবেচনা করবো।

তিনি বলেন, যে নাম্বার থেকে কল এসেছিল সেটাতে সকাল থেকে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। পরে কুমিল্লা সদর দক্ষিণ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানাই। কিন্তু তারা অনেক চেষ্টা করেও নাম্বারটি ট্র্যাক করতে পারেননি। নাম্বারটি নেটওয়ার্কের বাইরে দেখাচ্ছে বলে জানান তারা।

উল্লেখ্য, বুধবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে একটি ওয়াজ মাহফিল শেষে মুফতি মুশতাকুন্নবী, তার ছাত্র খায়রুল ইসলাম ও চালক মো. মাসুদসহ ৩ জন একটি প্রাইভেটকার (চট্র মেট্রো-গ-১১-২০৭৮) যোগে কুমিল্লার সুধন্যপুর যাওয়ার পথে লালমাই থেকে নিখোঁজ হন।

কুমিল্লার শীর্ষ আলেম মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ

অবিলম্বে নিখোঁজ মুফতি মুশতাকুন্নবীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ