মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

কমিটির বাড়ির কাজ না করায় ইমামকে মারধর; মুসল্লিদের জুতামিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ কমিটির সেক্রেটারী সুলতান আহমদ ইমামকে দিয়ে বাড়ির কাজও করাতেন। তবে একদিন বাড়ির কাজ করতে অস্বীকার করায় পেশ ইমাম হাফেজ আমিনুল ইসলামকে মারধর ও লাঞ্ছিত করেন তিনি। যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২২ মে) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর সমিতি বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

দৈনিক জাগরণের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় নারায়ণপুরের স্থানীয় বাসিন্দারা সুলতান পাটোয়ারীর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পদির্শন করেছেন।

জানা যায়, সুলতান আহমদ ইমাম আমিনুল ইসলামকে মসজিদে নামাজ পড়ানো ছাড়াও তার বাড়ির ব্যক্তিগত কাজকর্ম করার নির্দেশ প্রদান করেন। এতে প্রতিবাদ করায় সুলতান পাটোয়ারী ইমাম আমিনুলকে চড় থাপ্পড় মারেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সুলতান পাটোয়ারীকে কমিটি থেকে অব্যাহতি ও তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি দেওয়ান ফরিদ জানান, ইমামকে মারধর করে লাঞ্ছিত করা ঠিক হয়নি। আমরা এর বিচার ও শাস্তি দাবি করছি।

অভিযুক্ত সুলতান পাটোয়ারী জানান, তিনি তার উদ্যোগে ওই মসজিদের ঈমামকে বেতন-ভাতা দেন। তার কথা না শুনায় হালকা পাতলা কিছু দেওয়া হয়েছে।

স্থানীয় নারায়ণপুর ইউপি সদস্য মো. সবুজ পাটোয়ারী ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে জানান, ঘটনা অত্যন্ত দুঃখজনক। মসজিদের সকল মুসল্লীদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় ইমামকে গলা কেটে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ