মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্বাচন করতে চাই। ৩০০ আসনেই আমাদের প্রার্থী দিতে চাই। আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই।'
মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, এসব কথা বলেন।
এ সময় এরশাদ বলেন, 'বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। এর বাকি আছে আরও ১২ বছর। আমরা তাদের একটা কথাও বলিনি।' আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন বেগম জিয়া তাদের কথা নকল করে ভিশন দিয়েছেন উল্লেখ্য করে তিনি বলেন, 'কত কথাই না হচ্ছে।
আওয়ামী লীগ যেন ভীত হয়ে গেছে। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে। একদিকে প্রাকৃতিক তীব্র দাবদাহ, অন্যদিকে রাজনীতিতেও তাপদাহ। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে।'
জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন রিন্টুর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আকতার, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এসময় জেলা-নগর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ