মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

জঙ্গি সংশ্লিষ্টতা না পেয়ে নরসিংদী থেকে আটক৩ জনকে ছেড়ে দিয়েছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়া এলাকায় জঙ্গি সন্দেহে আটক পাঁচজনের মধ্যে তিনজনকে ছেড়ে দিয়েছে র‍্যাব। তাঁদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। বাকি দুজন ছাড়া পাননি। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে র‍্যাব।

গতকাল রোববার সন্ধ্যায় তিনজনকে নারায়ণগঞ্জে র‍্যাব ১১-এর সদর দপ্তর থেকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১-এর সহকারী পুলিশ সুপার আলেফ উদ্দিন।

নরসিংদীর আটকা পড়াদের দাবি তারা জঙ্গি নয় মাদ্রাসা শিক্ষার্থী (ভিডিও)

মুক্তি পাওয়া তিনজন হলেন নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাছিকুল ইসলাম, গাজীপুরের বোর্ডবাজার এলাকার আবদুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর।

র‍্যাব কর্মকর্তা আলেফ জানান, নরসিংদীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন, জাফর, মাসুদ, বাছিকুল ও মসিউরকে আটক করে গতকাল সকালে র‍্যাব-১১ সদর দপ্তর নারায়ণগঞ্জের আদমজী নগরীতে আনা হয়। সারাদিন জিজ্ঞাসাবাদের পর জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় মাসুদ, বাছিকুল ও মসিউরকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে জাফর ও সালাউদ্দিনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যাওয়ায় র‍্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।

নরসিংদীর জঙ্গি আস্তানায় সন্দেহজনক কিছু না পাওয়ায় অভিযান সমাপ্ত

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ