মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

সাতক্ষীরায় ইমামকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টাকা চেয়ে না পাওয়ায় এক ইমামকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইমামের শ্যালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের দুরমুজখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাওলানা আবদুল আজিজ (৪৫)। তিনি স্থানীয় কাঠামারি মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, আবদুল আজিজ ঘরজামাই থাকতেন। আজ সকালে তিনি ঘরে শুয়ে ছিলেন। এ সময় শ্যালক নূরে আলম (৩৫) দুলাভাইয়ের কাছে ওষুধ কেনার জন্য টাকা চান। কিন্তু আবদুল আজিজ টাকা না দিয়ে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে আবদুল আজিজকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নূরে আলম। এ সময় প্রতিবেশীরা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর আলমকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নেয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। লাশ বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ