সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

২৫ মে বাহাস নিয়ে মুখ খুললেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ইফতা, উলুমুল হাদীস, তাফসীর, আদব বিভাগসহ বিভিন্ন বিভাগের ছাত্রদের বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ।

এতে এক পর্যায়ে তিনি বলেন, “দেশ-বিদেশের অসংখ্য লোক জানতে চেয়েছেন, আমি ২৫ তারিখ মিলাদ কিয়াম নিয়ে বাহাসে উপস্থিত থাকবো কি-না? তাই বলছি আমি ২৫ তারিখের বাহাস নিয়ে কাউকে চ্যালেঞ্জ করিও নাই, কারো চ্যালেঞ্জ গ্রহণও করিনি। তবে আমাদের শীর্ষ পর্যায়ের কিছু লোকজনকে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী নাকি চ্যালেঞ্জ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তারা চ্যালেঞ্জ গ্রহণ করে মুনাযির হিসেবে আমার নামটিও যুক্ত করে দিয়েছে। আমি আমার বিভিন্ন বক্তব্যে বলে আসছি যে, লা-মাযহাবী ও বেদআতীসহ যেকোন স্থানে বাতিলের বিরুদ্ধে যেকোন দিন যেকোন বাহাস করতে তৈরি আছি। আমার উক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার পক্ষের লোকজন আস্থা রেখে আমার নামটা হয়তো যুক্ত করে দিয়েছে।

সুতরাং ২৫ তারিখে যদি সঠিকভাবে চুক্তি অনুপাতে শান্ত পরিবেশে ইলমী বাহাস অনুষ্ঠিত হয় তাহলে আমি অবশ্যই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, শুনতে পেলাম ইসলামিক ফাউন্ডেশন তাদের মিলনায়তনে বাহাসের অনুমতি দেয়নি। বিকল্প স্থান হিসেবে জামেয়া মাদানীয়া যাত্রাবাড়ী মাদরাসাতে বাহাস হবে। হযরতুল আল্লাম মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ চলছে যেন তিনি অনুমতি প্রদান করেন। আশা করি অনুমতি দিবেন। তিনি কোন অবস্থায় যদি অনুমতি না দেন তবে এনায়েতুল্লাহ আব্বাসী’র সম্মতিতে যেখানেই স্থান ঠিক করা হবে সেখানেই ইনশাআল্লাহ বাহাস হবে। আমি সুস্থ থাকলে অবশ্যই উপস্থিত থাকবো; কারণ বিদআত ইসলামী সমাজের জন্য বড় ধরনের ক্যান্সার। রাসূল সা. এর মুহাব্বতের নামে জাতির ঈমান আমল বিধ্বংসী রোগ। এ সব ভ-দের মুখোশ উন্মোচন করা সকল হক্কানী আলেমদের ঈমানী দায়িত্ব।

তারপর ছাত্রদের নসীহত করে দোয়া পরিচালনা মাধ্যমে হযরত সবাইকে বিদায় দেন।
আল্লাহ হযরতকে দীর্ঘ হায়াত দান করুক। আমীন॥

আরও পড়ুন: ২৫ মে বাহাস নিয়ে বিভ্রান্তি ও কিছু কথা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ