সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

২৫ মে বাহাসের অনুমতি মিলেনি ফাউন্ডেশন মিলনায়তনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য মিলাদ-কিয়ামের পক্ষ-বিপক্ষের বাহাসের স্থান এখনো নির্ধারিত হয়নি।

গত সোমবার ইসলামিক ফাউন্ডেশন ডিজি বরাবর অনুমতি চেয়ে আবেদন করে উভয় পক্ষ। আজ বেলা ১১ টায় উভয়পক্ষের প্রতিনিধি অনুমতির ব্যাপারে খোঁজ-খবর নিতে ইসলামি ফাউন্ডেশন কার্যালয়ে গেলে তাদের জানানো হয়, বাহাসের জন্য হলের অনুমতি দেওয়া হবে না।

অনুমতি না পাওয়ার কারণ হিসেবে মাওলানা আবদুস সবুর সুমন ইসলামিক ফাউন্ডেশনের দাওয়া বিভাগের প্রধানের বরাত দিয়ে আওয়ার ইসলামকে বলেন, মূলত দুটি কারণে এখানে অনুমতি পাওয়া যায়নি। প্রথমত একই সময়ে দুটি আবেদন জমা হয়েছে। একটি আবেদন আমরা করেছি বাহাসের জন্য। অন্যটি আব্বাসী সাহেবের পক্ষ থেকে এসেছে কিন্তু সেটি কোন প্রোগ্রামের জন্য তা জানি না।

এছাড়াও প্রশাসন হয়তো মনে করছে এখানে কোন সংঘাতের আশঙ্কা রয়েছে এ কারণেও অনুমতি না মিলতে পারে বলে মনে করেন তিনি।

বাহাসের দিন অন্য প্রোগ্রামের জন্য হলের আবেদন করেছেন কেন জানতে চাইলে মাওলানা আব্বাসীর প্রতিনিধি সাইফুদ্দীন মাহাদী বলেন, আমার এ ব্যাপারে সুস্পষ্ট কোন ধারণা নেই।

জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের হলে অনুমতি বাতিল হওয়ায় মাওলানা এনায়েতউল্লাহ আব্বাসীর প্রস্তাব অনুযায়ী যাত্রাবাড়ী মাদ্রাসায় (আল্লামা মাহমুদুল হাসানের মাদরাসা) বাহাস করার জন্য
উভয়পক্ষের প্রতিনিধিরা যাত্রাবাড়ি যাবেন এবং অনুমতি চাইবেন।

২৫ মে বাহাস নিয়ে বিভ্রান্তি ও কিছু কথা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ