সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

সাভারে এবার প্রথম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার সাভারে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বখাটে ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

জানা যায়, গতকাল বিকেলে স্কুল থেকে ফেরার পথে প্রতিবেশী এক বখাটে যুবক শিশুটিকে ধর্ষণ করে।আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের স্বীকার শিশুটির বড় বোন জানান, বোন ও  পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় একটি টিনসেড বাড়িতে বসবাস করতো। রেডিওকলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশুনা করতো তার বোন।

‘মঙ্গলবার স্কুলে গেলে বিকেলে তাদের বাড়ির পাশের প্রতিবেশী যুবক বৌদ্দ কৌশনে শিশুটিকে একটি গাড়িতে করে ধামরাই কাওয়ালীপাড়া নিয়ে গিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। ’

পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ধর্ষণকারীকে আটক করে গণধোলাই দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে সোর্পদ করে।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান উম্মান বলেন, ধর্ষণের কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়েরের প্রস্ততি চলছে।

চার মাসে ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে দেড় হাজার

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ