মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মোদির ইসরাইল সফরের পূর্বে ফিলিস্তিনের সঙ্গে পাঁচ চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে ফিলিস্তিনের সঙ্গে গুরুত্বপুর্ণ পাঁচটি চুক্তি করল ভারত। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে।

মাস দু’য়েক পরে মোদীর ইজরায়েল সফরের আগে বড় চমক এই চুক্তি।

দিল্লির হায়দরাবাদ হাউজে আব্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একান্ত বৈঠক হয়।

মোদী বলেছেন, প্যালেস্টাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী ভারত। দু’দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার উপরও জোর দিয়েছেন মোদী।

তিনি বলেছেন, সব বিষয়ে ভারত প্যালেস্তাইনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর। সব সময়েই প্যালেস্তাইনের প্রতি নৈতিক সমর্থন রয়েছে ভারতের। দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি আব্বাসের সঙ্গে মোদির বৈঠকে একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে।

গত রবিবার চারদিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন আব্বাস। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডট কম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ