বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন তিস্তা প্রকল্প: ‘আগামী বছরের নভেম্বরে দিকে কাজ শুরু’

ভাস্কর্য অপসারণে আইনজীবীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর ভাস্কর্য অপসারণ করার ব্যাপারে একাত্মতা ঘোষণা করলো আইনজীবীদের একাংশ। তারা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে মূর্তি অপসারণ করতে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেয়া হয়। ভাস্কর্য অপসারণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয় মানববন্ধন থেকে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আশরাফ উজ্জামান, এ বি এম নুরুল ইসলাম, মুন্সি কবির হোসেন, আবুল হাসেন, সরোয়ার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

গ্রিক দেবির ভাস্কর্য নিয়ে আপত্তি সংস্কৃতিকর্মীদেরও

সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরাতে বললেন প্রধানমন্ত্রী

মানববন্ধনে আইনজীবীরা বলেন, সুপ্রিম কোর্টের নকশায় কোথাও এই এমন ভাস্কর্যর কথা বলা নেই। কারো সাথে পরামর্শ না করে প্রধান বিচারপতি তার একক সিদ্ধান্তে এটি স্থাপন করেছেন। এতে প্রধান বিচারপতির ভাবমূর্তিই নষ্ট হয়েছে বলেও মন্তব্য করা হয় মানববন্ধনে।

সুপ্রিম কোর্টের মূলভবনের সামনে শাপলা ফোয়ার মধ্যে স্থাপিত ভাস্কর্য অপসারণের বিরোধিতা করে আসছেন হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো। ওলামা লীগও এর বিরোধীতা করে সভা, সমাবেশ বিবৃতি দিয়েছে। এ নিয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছে।

গত ১০ এপ্রিল গণভবনে কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, এটা এখানে থাকা উচিৎ না। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

১৬ এপ্রিল এক অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী। সেখানে ভাস্কর্য বিষয়ে দুই জনের মধ্যে কথা হয় বলে পরদিন মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা জানান। তিনি এই ভাস্কর্যটি অপসারণ করতে অথবা এমন জায়গায় স্থাপন করার পরামর্শ দিয়েছেন যাতে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সেটা দেখা না যায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ