শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অতীতে কী ছিল, এখন যেমন দেখছি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাসিম মুমতাজী

ঊষায় সূর্যোদয় হয়, সাঁঝে অস্ত যায়৷ আঁধার রাতে চাঁদ মামা হেসে উঠে, আবার আঁধারে মুখ লুকায় ৷ দূর আকাশে মিটিমিটি তারকা জ্বলে, তারপর বহুদূরে হারিয়ে যায়৷ এধারা আবহমানকাল ধরেই৷ অদ্যাবধি এর ব্যতিক্রম ঘটেনি ৷ আজ পর্যন্ত এক নিয়মেই চলে আসছে ৷ কখনো কোনো পরিবর্তন ঘটেনি ৷ তাহলে?!

চন্দ্র-সূর্য-তারকার রোজকার ব্যবস্থাপনায় কোনো রদবদল না হলেও এক মহান জাতি— যারা কায়সার-কিসরার প্রাসাদ-রাজত্ব ধূলিস্যাৎ করেছিলো ৷ রোম-ইরানের শাহী তখত’পরে অশ্ব চালিয়েছিলো ৷ রোমান-পারসিকদের দম্ভ-অহমিকার শীর্ষ চূড়া মাটিতে মিশিয়ে দিয়েছিলো ৷ আফ্রিকার অসভ্য-বর্বর জাতিগুলোকে শিক্ষা-সভ্যতার আলো দেখিয়েছিলো ৷ সাত সমুদ্র পাড়ি দিয়ে পিরিনিজ পর্বতমালা¹ পর্যন্ত দ্বীন-ইসলামের বিজয়-কেতন উড্ডীন করেছিলো ৷ পৌত্তলিকতার গহীন অরণ্যে হক্বের আওয়াজ বুলন্দ করেছিলো ৷ প্রথম কেবলা দু’দুবার মুশরিকদের হাত থেকে উদ্ধার করেছিলো ৷ সভ্যতার দাবিদার আজকের ইউরোপকে চরম মূর্খতার গহীন অন্ধকার থেকে চরম শিখরে উন্নীত করেছিলো— সে জাতির শৌর্য-বীর্যে আজ পড়েছে ভাটা ৷ হারিয়েছে অর্জিত গৌরব৷ ভুলে গেছে অতীত ইতিহাস৷

ঐযে সূর্য, উম্মাহ’র বীর সেনানীদের শত্রু সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে দেখেছে ৷ ঐযে চাঁদ-তারা, রাতের নামাজে ক্রন্দনরত মুজাহিদদের অবস্থা পর্যবেক্ষণ করেছে ৷ এইযে জমিন, যার বুকে রচিত হয়েছে জীবন্ত ইতিহাস ৷ এরা সবাই প্রত্যক্ষদর্শী ৷ কিন্তু আমরা তাদের সাক্ষ্য গ্রহণ করছি না ৷ যার কারণে ধ্বংস হয়েছে ‘দারুল হিকমাহ’²৷ সেখানকার সমস্ত কিতাবাদি বিলীন হয়ে গেছে নদীগর্ভে৷ ‘উন্দুলুসে’র³ হুকুমত চলে গিয়েছে নাসারাদের হাতে ৷ সেখানকার মাঠে-ঘাটে ভস্মীভূত সহস্র-লক্ষাধিক কিতাবের কবর রচিত হয়েছে ৷ বাইতুল মুকাদ্দাস⁴ বেদখল হয়েছে ৷ হিন্দুস্তানের পবিত্র ভূমি হাতছাড়া হয়েছে৷ বাবরী মসজিদ5 শহীদ হয়েছে ৷ আরো কত কী…! কিন্তু এতকিছুর পরও আমরা অচেতন৷ আজও ঘুম ভাঙেনি আমাদের ৷ ইতিহাস আমাদের নিদ্রা থেকে জাগাতে পারেনি ৷ হায়!

টীকা:—
① ফ্রান্সের লূর্দ শহরে অবস্থিত পিরেনিজ পর্বতমালা ৷

② মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরাকের রাজধানী। খলীফা মামুনুর রশীদের আমলে যখন জ্ঞান-বিজ্ঞানের খুব চর্চা ছিলো, তখন তাকে দারুল হিকমাহ ঘোষণা করা হয় ৷

③ স্পেন ৷ পশ্চিম দিকে পর্তুগাল এবং উà¦