সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

লালমনিরহাটে অপরহরণের ৬৫ দিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপহরণের ৬৫ দিন পর এক মাদরাসার ছাত্রীকে উদ্ধার করেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ। গত ৩০ মার্চ শেরপুর সদর উপজেলান বরুন্তর দাখিল মাদরাসার  এক ছাত্রী মাদরাসা যাওয়ার পথে অপহৃত হয়।

পুলিশ অপহরণকারী ফরিদুল আলমকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে অপহরণকারী ফরিদুল আলমকে পুলিশ লালমনিরহাট আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃত  অপহরণকারী ফরিদুল আলম কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতার পাটোয়াটারী গ্রামের ইউনুস আলীর ছেলে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) রাজু আহম্মেদ গণমাধ্যকে জানান, উপজেলার দলগ্রাম ইউনিয়নের বরুন্তর দাখিল মাদরাসার এক ছাত্রীকে  গত ৩০ মার্চ মাদরাসা যাওয়ার পথে অপহরণ করে ফরিদুল আলম। এরপর মেয়ের বাবা অহেদুল ইসলাম বাদি হয়ে ৬ এপ্রিল কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মাদরাসার ছাত্রীর বাবা আহেদুল ইসলাম জানান, মাদরাসা ছুটি হওয়ার পর তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় অজানা গন্তব্যে। পরে মামলাটি আমলে নিয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শেরপুর সদর থানার শেখহাতি এলাকা থেকে গত ১৫ মে রাতে  অপহরণকারী ফরিদুলকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় অপহৃত মাদরাসা ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শেরপুর জেলা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ