মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

রমজানে মক্কা মসজিদে বক্তৃতার অনুমতি চাইলেন হিন্দু শিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের হায়দরাবাদের মক্কা মসজিদে রমজান মাসে জুমার দিন বক্তৃতা দিতে চান হিন্দু শিখ। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বিড়ম্বনায় পড়েছেন।

রমজান মাসের প্রত্যেক শুক্রবার ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতারা মক্কা মসজিদে মিলিত হন। মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এমআইএম) এবং মজলিস বাঁচাও তাহরিক (এমবিটি) বহু বছর ধরে মসজিদের সমাবেশে বক্তৃতা করে আসছে।

সংখ্যালঘু কল্যাণ বিভাগের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়ার কাছে আবেদনকারীকে আয়াগারি শম্ভুশিবা রাও (এএসরাও) হিসেবে চিহ্নিত করেছে। ওই সূত্র বলছে, রাও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি খারাপ কিছু বলবেন না; কেবল নবী মুহাম্মদ (সাঃ) এর প্রশংসা করে বক্তৃতা দেবেন। তবে সংখ্যালঘু কল্যাণ বিভাগের সদস্যদের ধারণা, তাকে এরকম কোনো সুযোগ দেয়া হবে না।

আবেদনকারী নিজেকে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির কর্মী হিসেবে দাবি করেছেন। পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ জোন) ভি. সত্যনারায়ন বলেন, রমজান হল পবিত্র মাস। এ কারণে মসজিদে কেবল মুসলমানদেরই অনুমতি দেয়া হয়। তাছাড়া জনগণের নিরাপত্তা ও সুরক্ষার একটা ব্যাপার তো আছেই। এক্ষেত্রে মসজিদ কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, ওই ব্যক্তির আবেদন মঞ্জুর হওয়া না হওয়ার বিষয়টি।

আগামী হজ্জ মৌসুমে মক্কা-মদিনায় ভয়াবহ নাশকতার পরিকল্পনা ফাঁস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ