বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা ও সম্ভাবনা শ্লোগান নিয়ে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুক লাইভে আসবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আজ ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আনিসুল হক গত বছরের ৬ মে ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন এবং ১৪ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। নাগরিকদের প্লাটফর্ম ‘আমরা ঢাকা’য়ও মেয়রের লাইভ ব্রডকাস্ট দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ইতিবাচক ও সফল প্রয়োগকে নগরবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের দুই বছরের অভিজ্ঞতা নগরবাসীর সঙ্গে ভাগাভাগি করবেন। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ শুনবেন ও জবাব দেবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেইসবুক পেইজ https://www.facebook.com/AmraDhaka/
ঢাকা উত্তরের নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ওয়েবকাস্টিং বা ফেসবুক লাইভে মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানানো হয়েছে। খবর-বাসস।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ