মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

মোদির সঙ্গে বৈঠক; কাশ্মির সমস্যার সমাধান চাইলেন জমিয়ত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের চলমান নানা বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মুসলিমদের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এ সময় তিন তালাক ইস্যু রাজনীতিকরণ না করার আহবান জানান। তিনি বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি পারস্পারিক ভালোবাসা ও সদ্ভাব। কোনো সরকারেরই নাগরিকদের মধ্যে বৈষম্য করার কোনো অধিকার নেই।

প্রধানমন্ত্রী তাদের বলেন, ‘ভারতের সৌন্দর্য হল, ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’।’ এ সময় তিনি নয়া প্রজন্মকে বিশ্বে ক্রমবর্ধমান উগ্রতা থেকে রক্ষা করার উপরে জোর দেন। এ ব্যাপারে উলামায়ে কেরামের সহযোগিতা কামনা করেন।

ইসলামি শরীয়াহ আইনের সমর্থনে ভারতে নারীদের মিছিল

পাক-ভারত যুদ্ধ দামামা! সীমান্তে বোর্ফস কামান মোতায়েন করছে ভারত

প্রায় দু’ঘণ্টাব্যাপী বৈঠকে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান জমিয়তের মহাসচিব মাওলানা মাহমুদ আসাদ মাদানী। তিনি বৈঠককে সন্তোষজনক ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

মাওলানা মাদানী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কথা পুরোপুরি শুনেছেন এবং আমাদের চিন্তাধারার সঙ্গে একমত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের মাধ্যমে মূলত পারস্পারিক সংলাপের দরজা খোলা এবং কাছ থেকে বোঝার কারণে পরবর্তীতে আরো সুযোগ সৃষ্টি হবে ও আমরা সকলেই আমাদের দেশের উন্নয়নের জন্য ভূমিকা বজায় রাখতে সক্ষম হবো।’

প্রতিনিধি দলটি কাশ্মির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একমাত্র প্রধানমন্ত্রীই ওই ইস্যুর সমাধান করতে পারেন বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, দেশের বিরুদ্ধে হওয়া কোনো ষড়যন্ত্রকে তারা সফল হতে দেবেন না।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা ক্বারি সাইয়্যেদ মুহাম্মদ উসমান মনসুরপুরী, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী, মুম্বাই ওয়েস্ট আঞ্জুমানে ইসলামীর সভাপতি জাহির কাজী, মাওলানা বদরউদ্দিন আজমল প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ