মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

ইসলামি পদ্ধতিতে পশু জবাইও নিষিদ্ধ করল বেলজিয়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম ও ইহুদি ধর্মে পশু জবাইয়ের নিয়ম  প্রায় একই ধরনের। মুসলিমরা প্রতিটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে। ইহুদিরা শুধু একবার প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশু জবাই করে থাকে।
ইসলামী ও ইহুদি পদ্ধতিতে পশু জবেহ বেলজিয়ামের কিছু অংশে নিষিদ্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক ওয়ালুন পরিবেশ সংসদ কমিটি ইসলামী ও ইহুদি পন্থায় পশু জবেহ নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে এবং এই সিদ্ধান্ত ২০১৯ সালের প্রথম সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন হবে।

ইসলাম ও ইহুদীধর্মের বিধান অনুযায়ী গবাদি পশু জবাই করার জন্য, একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং তাতে পশুকে পানি পান করিয়ে আল্লাহর নাম নেয়ার পর দ্রুত গলা কাটতে হবে ও রক্ত নির্গত হতে হবে।

পশু অধিকার কর্মীরা এ বিষয়ে একমত না। তারা বলছে পশুদের জবেহ করার আগে তাদেরকে বেহুশ করে নিতে হবে। বেলজিয়ামের " ওয়ালুন"এ সংসদে অনুরূপ একটি বিল প্রস্তাব করা হয়েছে।

ইউরোপ ইহুদি কংগ্রেস এই সিদ্ধান্তের নিন্দা করে তা "লজ্জাজনক" হিসাবে উল্লেখ করা হয়েছে।

বেলজিয়াম মুসলিম সম্প্রদায় জানিয়েছে, পূর্বেই আমাদের ধর্মীয় কাউন্সিল এই সিদ্ধান্তের বিরোধীতা ঘোষণা করেছে এবং তাতে কোন পরিবর্তন হবে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ