বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার কাশিয়ানীতে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী অন্তসত্ত্বা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মাত্র ৪র্থ শ্রেণির ছাত্রী গর্ভবতি হওয়ার খবর পাওয়া গেল। যা নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে তোলপাড়।

চতুর্থ শ্রেণির ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। চাচাতো ভাই সাঈদ শেখের (২২) বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনা জানাজানির পর এলাকার প্রভাবশালীদের ভয়ে দু’পরিবারের লোকজন ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে বলেও জানা গেছে। বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১২) প্রতিবেশী মৃত নুর ইসলাম শেখের ছেলে সাঈদ শেখ (২২) কয়েক মাস আগে ধর্ষণ করে।

ওই স্কুলছাত্রী লজ্জায় বিষয়টি পরিবারের কাউকে বলেনি। পরে ওই শিশুর দৈহিক গঠনের পরিবর্তন দেখে পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়।  চিকিৎসক জানায় শিশুটি অন্তঃসত্ত্বা।

ওই শিশুর বড় বোন চন্দা (ছদ্মনাম) অভিযোগ করে বলেন, ‘আমার বোনের সর্বনাশ করেছে সাঈদ। আমি তার উপযুক্ত বিচার চাই।’

এ ব্যাপারে অভিযুক্ত সাঈদ শেখ ও তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।

৫০ হাজার যাত্রীর সঙ্গে সেলফি তুলে গিনেস বুকে ট্যাক্সিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ