মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাপানে নারী বিদ্বেষ; অপবিত্র হবে বলে নারী নিষিদ্ধ দ্বীপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাপানে মহিলাদের যাওয়া নিষিদ্ধ এমন একটি দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে ইউনেস্কো।

ওকিনোশিমা নামে দক্ষিণ-পশ্চিম জাপানের এই দ্বীপটিকে 'এতটাই পবিত্র বলে মানা হয়' যে সেখানে শুধু পুরুষরাই যেতে পারবেন, মহিলাদের পা ফেলতেই দেয়া হয় না সেখানে।

এই দ্বীপটিতে আছে মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া নামে একটি মন্দির - যা সমুদ্রের দেবীর সম্মানে তৈরি।

জাহাজের নিরাপদ যাত্রার জন্য এখানে নানা রকমের আচার অনুষ্ঠান পালিত হতো। এ দ্বীপকে কেন্দ্র করে এখনো নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে।

এর একটি হচ্ছে, এ দ্বীপে মহিলারা যেতে পারবেন না। যে পুরুষরা যাবেন - তাদেরকেও প্রথমে উলঙ্গ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তা ছাড়া এ দ্বীপে যাবার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না।

মেয়েদের যাবার ওপর এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এমন সম্ভাবনা কম, বলেন ওই মন্দিরের একজন কর্মকর্তা।

তিনি বলেন, "এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা উঠবে না।"

আশাহি শিম্বুন পত্রিকাটি বলছে, ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোন স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, একটি ঘাসের টুকরোও নয়।

ইউনেস্কোর একটি উপদেষ্টা দল একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে জুলাই মাসে।

সূত্র: বিবিসি

আদালতে দাঁড়াতেও পারলেন না খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ