মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

আপনার কুরআন তেলাওয়াত কী শুদ্ধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আপনি কি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন? মাখরাজ বা সহিহ উচ্চরণে ভুল হয়? তাহলে এই কোর্সটি হতে পারে আপনার জন্য দারুন উপকারী।

আগামী ২০শাবান থেকে বাংলাদেশ হিফজুল কোরআন প্রশিক্ষণ সেন্টারের পরিচালনায় দক্ষিণ মুগদায় অনুষ্ঠিত হবে ৭ দিন ব্যাপি কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স।

২০ শাবান থেকে ২৬ শাবান পর্যন্ত ৭ দিন ব্যাপি এই কোর্সে প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ হিফজুল কোরআন প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষকসহ আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারীগণ।

প্রশিক্ষণ দেয়া হবে রাজধানীর দক্ষিণ মুগদা জামিয়া ইসলামিয়া তালিমুস সুন্নাহ মাদরাসায়।

প্রশিক্ষণের মাধ্যমে হাফেজে কোরআন, মাদরাসার ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনগণের কোরআন তেলাওয়াত আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে।

এ ব্যাপারে জামিয়া ইসলামিয়া তালিমুস সুন্নাহ মাদরাসা, দক্ষিণ মুগদা, ঢাকা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুস্তাকিম বিল্লাহ্ হামিদী জানান, হাফেজে কোরআন, মাদরাসার ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনগণের জন্য কোর্সটি খুবই উপকারী এবং ফলদায়ক হবে।

তিনি জানান, বাংলাদেশ হিফজুল কোরআন প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক হাফেজ মাওঃ ক্বারী জসিম উদ্দিন মক্কীসহ বিশেষ প্রশিক্ষক হাফেজ ক্বারী আব্দুল্লাহ আরমানী, হাফেজ ক্বারী মাওঃ জাফর আহমাদ নোমানী এবং হাফেজ ক্বারী মাওঃ কাউসার আহমাদ নূরী কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন।

কোর্স শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য সনদ প্রদান করা হবে এবং খেদমতের ব্যবস্থা করা হবে। কোর্সে আবাসিক এবং অনাবাসিকদের  জন্যও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। কোর্স ফি ১০০০টাকা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯১৫৬৩৭১০১, ০১৭১৬৫৯৪৪৭৩।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ