মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

বিশ্বসেরা পাইলটের মুকুট বাংলাদেশি ক্যাপটেনের হাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সৈয়দ মাহবুব হেলাল বিশ্ব বৈমানিকদের সর্বোচ্চ খেতাব ‘আজীবন সম্মাননা’ দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (ইফাআলপা)।

গত ৬ মে কানাডায় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (ইফাআলপা)’র সদর দফতরে বিশ্ব বৈমানিকদের ৭২তম বার্ষিক সম্মেলনে এ সম্মাননা প্রদান করা হয়।

আইকাও ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মকর্তাসহ ৫৫০ জন প্রতিনিধির উপস্থিতিতে বিমানের পাইলট ক্যাপ্টেন সৈয়দ মাহবুব হেলালকে বিশ্ব বৈমানিকদের এ সর্বোচ্চ খেতাব ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

বাংলাদেশে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আবুধাবি

বাংলাদেশের তাখাচ্ছুছ বিভাগের জন্য সবার সমন্বয় ও নীতিমালা জরুরি: মুফতি মোহাম্মদ আলী

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ)শাকিল মেরাজ বলেন, ‘এই সম্মাননা প্রতি পাঁচ বছর পরপর জুরি বোর্ডে যাচাই-বাছাই করে বিশ্ব বৈমানিকদের মধ্য থেকে মাত্র একজনকে প্রদান করা হয়। এই প্রথমবারের মতো এভিয়েশন ইতিহাসে এশিয়া মহাদেশের কোনও বৈমানিক এ সম্মাননা পেলেন। এটি বিমান ও বাংলাদেশের জন্য একটি পরম প্রাপ্তি। বৈমানিকদের পেশাগত উন্নয়নে অবদানের জন্য ক্যাপ্টেন হেলালকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, ক্যাপ্টেন হেলাল ১৯৮৪ সালে বৈমানিক হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগদান করেন। তিনি পরপর তিনবার বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা)-এর সাধারণ সম্পাদক ও  চারবার সভাপতি নির্বাচিত হন। তিনি ২০১৪ সালে কমান্ডার ডিসি-১০ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অবসর গ্রহণ করেন।

২০০৮ সালে বিমানে নতুন প্রজন্মের উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণে হেলাল  অন্যতম প্রধান ভূমিকা পালন করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ