মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

সিরিয়ার মসজিদে হামলার কথা স্বীকার করল পেন্টাগন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পেন্টাগনের কর্মকর্তারা মার্চ মাসে উত্তরাঞ্চলীয় সিরিয়ার একটি মসজিদের ওপর বিমান হামলা চালানোর কথা শেষ পর্যন্ত স্বীকার করেছেন। এ হামলায় অন্তত ৪৯ নিহত এবং শতাধিক আহত হয়েছিল।

মার্কিন দুই প্রতিরক্ষা কর্মকর্তা নিউজ চ্যানেল সিএনএনকে বলেছেন, তদন্তে প্রমাণিত হয়েছে যে ১৬ মার্চে সিরিয়ার একটি মসজিদ কমপ্লেক্সের ভবনের ওপর বিমান হামলা করা হয়েছিল। আলেপ্পোর পশ্চিমের একটি গ্রামে এ হামলা করা হয়।

হতাহতের ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করা সত্ত্বেও প্রথমে এ হামলা চালানোর কথা সাফ অস্বীকার করেছিল পেন্টাগন। সাধারণত ধর্মীয় কাজে ব্যবহৃত ভবনের নাম হামলার কথিত তালিকায় থাকে না। কিন্তু এ মসজিদ ভবনটির নাম এ তালিকায় কখনো ছিল কিনা বা তালিকা থেকে নাম অপসারণ করা হয়েছিল কিনা সে বিষয়ে সিএনএনকে কিছুই বলেননি মার্কিন দুই কর্মকর্তা।

খ্যাতনামা মানবাধিকার সংস্থাগুলো  এ বিমান হামলার কঠোর নিন্দা করেছিল। গতমাসে প্রকাশিত প্রতিবেদনে হিউম্যান ওয়াচ বলেছে, এ বিমান হামলায় বেসরকারি মানুষের মৃত্যু ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে মার্কিন সামরিক বাহিনী। -পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ