সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

পাটশাকের পাঁচ গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সবিশেষ ডেস্ক: পাটশাক অনেকের কাছে একটু তিতা লাগে। এ কারণে তারা এটি খান না। কিন্তু এই পাটশাকের আছে প্রচুর গুণ। কারণ পাটশাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যালকালয়েড, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এবং ফলিক অ্যাসিড।

দেশীয় অন্যান্য শাকের তুলনায় পাটশাক তুলনামূলক সস্তা ও সহজলভ্য।

এদিকে অন্যান্য শাকের তুলনায় পাটশাকে ক্যারোটিন তথা ভিটামিন এ-ও থাকে অনেক বেশি। প্রতি ১০০ গ্রাম পাটশাকে রয়েছে: খাদ্যশক্তি– ৭৩ ক্যালরি, আমিষ– ৩.৬ গ্রাম, ক্যালসিয়াম- ২৯৮ মিলিগ্রাম, লৌহ– ১১ মিলিগ্রাম, ক্যারোটিন– ৬৪০০ আইইউ।

চলুন জেনে নেয়া যাক পাটশাকের যতগুণাগুণ

● পাটশাকের ভিটামিন সি ও ক্যারোটিন খাওয়ার রুচি বৃদ্ধি করে এবং মুখের স্বাদ ফিরিয়ে আনে, মুখের ঘা দূর করতে সাহায্য করে।

● রাতকানা রোগের বিরুদ্ধে লড়তে পাটশাক সাহায্য করে। এছাড়া যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তারা নিয়মিত পাটশাক খেলে উপকার পাবেন।

● যাদের বাতে ব্যথা আছে তাদের জন্য পাটশাক উপকারী, দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পাটশাক সহায়তা করে।

● রক্ত পরিষ্কারক হিসেবেও পাটশাক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, পাটশাকে টিউমার ও ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে।

● হাড়ের ভঙ্গুরতা রোধ করতে ও হাড় ভালো রাখতে খেতে পারেন পাটশাক, পাটশাক দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

সূত্র: ইন্টারনেট

পেঁয়াজের ৭ গুণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ