মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ট্রাম্প-আব্বাস বৈঠক: ফিলিস্তিন সমস্যা সমাধানের আশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ  আব্বাস গতকাল বুধবার ৩মে  যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাত করেছেন। হোয়াইট হাউসে ফিলিস্তিন সমস্যার সমাধান নিয়ে উভয়ের মাঝে  শান্তি পূরাণ আলোচনা হয়।

বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিনের দীর্ঘকালের বিরোধ নিরসনের আশা প্রকাশ ট্রাম্প বলছেন, তিনি বিশ্বাস করেন ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জাতিই একটি শান্তি চুক্তি চায়। এতদিন একে যতটা কঠিন হিসেবে দেখা হয়েছে, ততটা কঠিন হবে বলে তিনি মনে করেন না। বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প বলেন, আমরা এটা করবই।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানান ১৯৬৭ পূর্ব সীমান্তের ভিত্তিতে দুই রাষ্ট্র সমাধানের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী শান্তি চুক্তি চান তারা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি, মানুষ বেশ কয়েক বছর ধরে যেমন কঠিন ভাবছে, সত্যিকার অর্থে বিষয়টি তত কঠিন নয়। কিন্তু আমাদের আগ্রহী দু’টি পক্ষ দরকার। আমরা মনে করি ইসরায়েল রাজি, আপনারাও (ফিলিস্তিনি) রাজি। আপনারা উভয়েই রাজি থাকলে আমরা একটি চুক্তি করতে পারি।

বুধবার (৩মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই মাহমুদ আব্বাসের সঙ্গে প্রথম বৈঠক।

সম্প্রতি তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে ইউনেস্কো। এমন সময় ট্রাম্প-মাহমুদ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে শান্তি আলোচনা পুনরায় শুরু ও চলমান সংকট সমাধানে ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার আশা প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স।

[ইসলামি জোট নিয়ে এরশাদের দৌড়ঝাপ: যারা যাচ্ছে, যারা যাচ্ছে না]

[চাকরির দাবিতে ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ