বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি স্কলার্স ফোরামের আত্ম উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ মুহাম্মদ যুবায়ের: কওমি মাদরাসা সনদের স্বীকৃতি দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাতে ও শ্রমিকদের সম্মান জানাতে পহেলা মে কওমি ও সাধারণ উভয় শিক্ষায় শিক্ষিতদের সংগঠন কওমি স্কলার্স ফোরাম ( কিউ এস এফ) আত্ম উন্নয়নমূলক এক কর্মশালার আয়োজন করেছিল।

মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে আয়োজন শুরু করেছিলেন আয়োজনের উপস্থাপক আব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের।

কওমি স্কলার্স ফোরামকে বিভিন্নভাবে তুলে ধরেছেন, মেরাজুল ইসলাম, মীর হানজালা আল মাসউদ, মুহসিন মাশকুর, আজিজুর রহমান ও ফয়েজ আহমদ।

অতিথিদের অন্যতম কওমি স্কলার্স ফোরামের উপদেষ্টা আবুল বাসারা মুহাম্মাদ সাইফুল ইসলাম তার বক্তব্যে কওমি স্কলার্সের উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন।

কওমি স্কলার্সের ফোরামের উপদেষ্টা লিয়াকত আলী বলেছেন- নিজের স্বকীয়তা বজায় রেখে কওমি স্কলার্সদের সামনে এগিয়ে যেতে হবে।

কওমি স্কলার্স ফোরামের সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ আগত সকলকে ধন্যবাদ জানিয়ে, নতুন কমিটির ঘোষণা দিয়ে এবং কওমি সনদের স্বীকৃতি দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেছেন।

বন্যার্তদের পাশে কওমি স্কলার্স ফাউন্ডেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ