মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

৫ মে হেফাজত তাণ্ডবের নির্দেশদাতাদের চিহ্নিত করা হয়েছে: মনিরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির নামে রাজধানীতে যে তাণ্ডব চালিয়েছিল তার নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল  ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি  বলেন, ৫ মে রাজধানীতে যে তাণ্ডব হয়েছিল তার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের চিহ্নিত করা সম্ভব হলেও যারা মাঠে থেকে তাণ্ডব চালিয়েছিল তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
মনিরুল ইসলাম বলেন, ওই দিনের প্রতিটি ঘটনায় আলাদা আলাদাভাবে ৪০টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে ২১টি মামলা করেছে। বাকিগুলো ভুক্তভোগী সাধারণ মানুষ করেছেন। সবগুলো মামলাই তদন্তাধীন রয়েছে।
অতিরিক্ত কমিশনার  আরো বলেন, ওই দিন অনেক মানুষের জনসমাগম ছিল তাই তাদের সবার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ  করে তদন্ত করতে একটু সময় লাগছে। আমরা দ্রুত মামলাগুলোর তদন্ত শেষ করার চেষ্টা করছি।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ