বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সন্ধ্যায় কৌশলে পোশাক শ্রমিকের ঘরে ঢুকে রাতভর গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারে এক পোশাক শ্রমিককে তার নিজ কক্ষের ভেতর গণধর্ষণ করেছে কয়েকজন স্থানীয় বখাটে। শুক্রবার গভীর রাতে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার ও ওই বাড়ির মালিককে এবং তার ছেলেকে গ্রেফতার করেছে। এরপরই রাতে এ খবর প্রকাশ্যে আসে।

নির্যাতিতার পারিবারের অভিযোগ, সাভারের একটি গার্মেন্টেসে পোশাক শ্রমিকের কাজ করার পাশাপাশি তিনি একটি স্কুলে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। যথারীতি শুক্রবার রাতে ঘুমাতে যান ওই নারী।  শুক্রবার সন্ধ্যায় তার কক্ষের দরজা খোলা ছিল। এ সময় ওই বাড়ির মালিকের ছেলের সাথে স্থানীয় হূদয়, জাহাঙ্গীরসহ কয়েকজন কৌশলে তার কক্ষের প্রবেশের পর বিছানার নিচে লুকিয়ে থাকে। পরে রাত গভীর হলে বখাটেরা বিছানার নিচ থেকে বের হয়ে তার হাত-মুখ ও পা বেঁধে তার উপর চালায় পাশবিক নির্যাতন। এছাড়াও ঘটনার ভিডিও চিত্র ধারণ করে বিষয়টি প্রকাশ করলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেয় তারা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চত করে বলেন, নির্যাতিতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করাও হয়েছে বলে তিনি জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ