বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বাবার কাছে হিজাব খোলার অনুমতি চাইলো কিশোরী অতপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়র ইসলাম : লামিয়া। ১৭ বছরের কিশোরী। বাস করে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। তার পরিবার থাকে সৌদি আরবে। সম্প্রতি লামিয়া একটি খুদে বার্তায় বাবার কাছে হিজাব না পরার অনুমতি চায়। কিন্তু বাবা তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে অদ্ভূত উত্তর দিলেন। উত্তরে কিশোরী লামিয়া হিজাব পরিধানের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হয়েছে।

লামিয়ার বাবা বলেন, ‘এটা (হিজাব পরা) আমার সিদ্ধান্ত নয়। এ সিদ্ধান্ত কোনো পুরুষ নিতে পারে না। এ সিদ্ধান্ত মহান আল্লাহর। তোমার যদি এমন মনে হয়, তাহলে এগিয়ে যাও। যাই হোক না কেন, আমি তোমার সঙ্গে থাকব।’

যাকে আমরা মূলধারার শিক্ষা বলছি সেটা মূলত ঔপনিবেশিক ধারা: ড. সলিমুল্লাহ খান (ভিডিও)

এরপর লামিয়া ওই খুদে বার্তার চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে। মেয়ের সিদ্ধান্তের প্রতি বাবার শ্রদ্ধা মন জয় করে লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর।

ওই বার্তার চিত্র প্রকাশ করার পর হিজাব পরা নিয়ে ভুল বুঝতে থাকে কয়েকজন। তখন আবার একটি পোস্ট করে লামিয়া। সে লেখে, হিজাব পরতে কোনো নারীকে বাধ্য করা হয় না। সে নিজেই হিজাব বেছে নিয়েছিল, শুধু নিজের ও সৃষ্টিকর্তার জন্য।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ