মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নারী-পুরুষের অবাধ মেলা-মেশা বন্ধ হোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিবুর রহমান মিছবাহ
প্রিন্সিপাল মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।

ছবি তোলা নিয়ে মতনৈক্য আছে, প্রিন্ট নিয়ে নেই। সবার ঐক্যমতে শরঈ জরুরত ব্যতীত ছবি প্রিন্ট না জায়েয়। কিন্তু প্রিন্ট না হলে শুধু ছবি তোলাকে কেউ জায়েয বলেছেন, আবার কেউ না জায়েজ। তবে বিনা কারণে অতিরিক্ত ছবি তোলা তাকওয়া পরিপন্থী'র ব্যাপারেও সবাই একমত।

কেরাত খলফাল ইমাম নিয়ে ইখতেলাফ রয়েছে। মৃত্যুর পর মুর্দার কথা শুনতে পায় কি না সে ব্যাপারে ইখতেলাফ আছে। ইখতেলাফ রয়েছে ছায়া আচলী নিয়েও। এরকম হাজার মাসআলা নিয়ে মুজতাহিদদের মাঝে মতানৈক্য দৃশ্যমান।

কিন্তু পর্দা নিয়ে কি মুজতাহিদদের মাঝে কোনো মতানৈক্য আছে? যদি থাকে সেটি কি রকম ইখতেলাফ? নিশ্চয়ই কুরআল কারীমে মনগড়া কিছু সংযোজনের সুযোগ নেই! তাহলে ব্যাপারটিকে কেনো এতো গুরুত্বহীন ভাবছি? রাস্তা-ঘাটে মুসলিম যুবতীর পর্দাহীন চলাফেরায় রয়েছে যৌন আবেদন! কোথায় এদের অভিভাবক? আর আমাদের বিবেকের-ই বা এ কী হাল?

এখন পর্দা নামক বিধানটিই খুব বেশী অবহেলিত সমাজে। বেপর্দাকে মানুষ কিছু মনেই করে না। বলতে পারেন অনেকে গুনাহ-ই মনে করে না (আল্লাহ মা'ফ করুন)। অন্তত নারীদের সাথে তাদের ওঠা-বসার ধরণে এমনটিই অনুমেয়।

৯২% মুসলমানের দেশে নারী-পুরুষের অবাধ মেলা-মেশা বন্ধ হোক.....!

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ