বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান ধর্মঘট পালনকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি। সেখানে সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চেৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান, প্রধান উপদষ্টো সাগর আহমেদ শাহিন, মাওলানা নজরুল ইসলাম হিরন, মাওলানা মো. শাহজাহান, তাজুল ইসলাম, জিয়াউল হক জিয়া প্রমুখ।

শিক্ষকরা বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পায়। ২০১৩ সালে একযোগে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ হয়।

কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বেতন  ৫০০ টাকা থেকে বেড়ে এক হাজার টাকা করা হয়েছে। আমাদের শিক্ষকরা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করেছেন। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হবে। ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ