মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অপারেশন ঈগল হান্ট শেষ, আস্তানা থেকে চারজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে চারজনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিটিটিসির কাউন্টার টেররিজম গ্রুপের উপ কমিশনার মহিবুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আস্তানাটির ভেতরে আত্মঘাতী বিস্ফোরণে চারজনই মারা গেছেন। চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খোরশেদ আলম প্রেস ব্রিফিংয়ে জানান, আস্তানার ভেতরে আত্মঘাতী হামলায় চারজন মারা গেছেন।

অপারেশন ঈগল হান্ট সমাপ্তের কথাও জানান তিনি।

এর আগে বিকেলে আস্তানার ভেতরে থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে। নারীর নাম সুমাইয়া বেগম ও শিশুটির নাম সাজিদা খাতুন বলে জানা গেছে।

জানা যায়, অ্যাম্বুলেন্সযোগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এক নারী ও এক শিশুকে নিয়ে যেতে দেখেছি। তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাড়ির ফটকে একটা বোমা পাওয়ার পর সেটা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যায় অভিযান চালায় সোয়াট। কিন্তু দুই ঘণ্টা পরই স্থগিত করে।

রাতের বিরতির পর সকাল ৯টার দিকে ফের অভিযান শুরুর পর সোয়া ১২টায় আত্মসমর্পণের শেষ আহ্বান জানানো হয়। এর আগে অভিযান শুরুর সময় থেকে এক-আধ ঘণ্টা পরপর শোনা যাচ্ছে মুহুর্মুহু গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে একবার বিকট বিস্ফোরণ ঘটে।

'অপারেশন ইগল হান্ট' নামে পরিচালিত এই অভিযান শুরুর আগেই সকাল ৮টার দিক থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস।

নিরাপত্তার কথা বলে পুলিশ ওই বাড়ির আশপাশের প্রায় পাঁচ শ গজের ভেতর কাউকে যেতে দিচ্ছে না।

এখনো আলেমদের হাতেই সমাজের নেতৃত্ব: মোকতাদির চৌধুরী এমপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ