শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, নির্বাচন করার প্রশ্নই আসে না: মুফতি ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান

কওমি মাদরাসার স্বীকৃতি ইস্যুতে মিডিয়া এখনো সরগরম। নিউজে নানাভাবে উঠে আসছে বিষয়টি। সঙ্গে আসছে কওমি ধারার বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ইস্যু। অনেক পত্রিকাই রিপোর্ট  করছে রাজনীতি এবং আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে হেফাজতকে। তবে হেফাজত সংশ্লিষ্ট আলেমগণ বলছেন এসব স্রেফ গুজব।

হেফাজন নেতৃবৃন্দের মতে, কওমি স্বীকৃতির ইস্যু নিয়ে বিরোধীরা নারাজ হয়েছেন। এ কারণে আলেমদের বিতর্কিত করতে তোলা হচ্ছে বিভিন্ন প্রসঙ্গ।

২৫ এপ্রিল একটি অনলাইন পত্রিকা রিপোর্ট করেছিল হেফাজতে ইসলাম ইসির কাছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়েছে। বিষয়টি হেফাজতের এক নেতার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, তথ্যটি মিথ্যা। কারণ হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন হিসেবে। যা সমাজ থেকে ঈমান-ইসলাম বিরোধী কার্যক্রম বিলুপ্তিতে কাজ করছে। ২০১৩ সালে যেমনটি হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা হেফাজতের কাছে কখনো মূখ্য ছিল না। ভবিষ্যতেও হবে না।

বুধবার একটি দৈনিকে ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হেফাজতে ইসলামের টার্গেট ৩০ আসন’ শিরোনামে প্রতিবেদন এলে জনমনে গুঞ্জন তৈরি হয়। হেফাজত কি তাহলে সত্যিই রাজনীতির মাঠে আসছে? প্রতিদ্বন্দ্বিতা করবে সংসদ নির্বাচনে?

প্রশ্নগুলো নিয়ে হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ’র সঙ্গে যোগাযোগ করলে রিপোর্টিকে তিনি মিথ্যা বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দেওয়ার স্বীকৃতি ঘোষণায় হিংসা ও বিদ্বেষের আগুন জ্বলছে বাম ও কথিত প্রগতিশীলদের ঘরে ঘরে। কিন্তু তাদের এই চিৎকার চেঁচামেচিতে যুগ যুগ ধরে প্রজ্বলিত এই আলোকমশাল নিভবে না। ইসলামবিদ্বেষীরা এখন খেই হারিয়ে কখনো হেফাজতে ইসলামক