বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বজ্রপাতের পর গাছে আগুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বজ্রপাতে বৃষ্টিভেজা একটি গাছে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিষয়টি অবাক হয়ে দেখছেন স্থানীয় মানুষ।

মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বল্ডউইনে। তবে গাছটির ফাটলের ভেতর দাউ দাউ করে আগুন জ্বললেও বাইরে তেমন কোনো বিশেষ ক্ষতি হয়নি।

স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে, গত এক সপ্তাহে মিসিসিপি ও আলাবামায় আবহাওয়া খুবই খারাপ ছিল। প্রচণ্ড ঝড় হয়েছে। এরই মাঝে তিনটি ঘূর্ণিঝড়ও হয়েছে। এ সময় বজ্রপাতে বল্ডউইনের ওই গাছের খোপের ভেতর আগুন ধরে যায়। জেনিস মেল্টন নামের স্থানীয় একজন তাৎক্ষণিকভাবে অবিশ্বাস্য এই ছবিটি ধারণ করেন। পরে ওই দিনই ছবিটি আবহাওয়াবিদ জেমস স্প্যান টুইট করেন।

প্রতিবেদনে বলা হয়, ছবিটি টুইট করার পর প্রায় ২৫ হাজার লাইক ও ১০ হাজারের বেশি বার রিটুইট হয়। ছবিটি দেখার পর টুইটার ব্যবহারকারীরা রহস্য গল্প-উপন্যাসের গাছের সঙ্গে তুলনা করেন।

কাতারের বিখ্যাত আল-খূর মাছ বাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ