শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দাবি আদায়ের জন্য হেফাজত ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতে চাইলে আমি সেটাকে রাজনীতি বলবো না: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক। দেশের অন্যতম চিন্তাশীল আলেম ও নন্দিত ইসলামি আলোচক। তিনি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আমির আবার অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি। মাদরাসা পেড়িয়ে ইউনিভার্সিটি পর্যন্ত বিস্তৃত তার প্রাতিষ্ঠানিক পড়ালেখা। কর্মজীবনেও সম্পৃক্ত আছেন উভয়দিকে।

বহুমুখী প্রতিভার অধিকার এ আলেম সম্প্রতি মুখোমুখি হন অাওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুবের। কথা বলেন, কওমি সনদের স্বীকৃতি, সরকারের অভিপ্রায় ও স্বীকৃতি বাস্তবায়ন প্রক্রিয়া, ভোটের রাজনীতিতে তার আসু প্রভাব, হেফাজতের রাজনীতিকরণসহ সমকালীন নানা ইস্যু নিয়ে।

আওয়ার ইসলাম : কওমি সনদের স্বীকৃতি ঘোষণার পর থেকে সরকার বা আওয়ামী লীগের সঙ্গে আলেম উলামাদের সু-সম্পর্ক গড়ে ওঠার কথা বলা হচ্ছে। আপনার কী মনে হয়?

মাওলানা মামুনুল হক : আমি বলবো, রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে নয়, বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়েছে। কওমি মাদরাসার সনদের স্বীকৃতির দাবি আলেমগণের দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয় ছিলো। সরকার সে দাবি পূরণে অগ্রসর হয়েছে এবং যেভাবে আলেম উলামাগণ চেয়েছিলো সেভাবেই তার দেয়ার অঙ্গীকার করেছে। সুতরাং আলেমদের সাথে সরকারের সম্পর্ক ভালো হওয়া বা তাদের প্রতি নমনীয় মনোভব তৈরি হওয়া স্বাভাবিক বিষয়।

আওয়ার ইসলাম : বিএনপিও কওমি সনদের স্বীকৃতি দিয়েছিলো। আওয়ামী লীগের ব্যাপারে ভোটের রাজনীতির অভিযোগ তোলা হচ্ছে। বিএনপি কী একই উদ্দেশ্যে করেছিলো? দুই ঘোষণার পার্থক্য কী?

মাওলানা মামুনুল হক : আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ভোটের রাজনীতি করে। সুতরাং ঘোষণা দেয়ার ক্ষেত্রে উভয়ের রাজনৈতিক বা ভোটের হিসেব থাকতে পারে। সেটা আমাদের বিবেচ্য নয়। আমাদের বিবেচ্য হলো আমাদের সাথে ক