মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফের বড় অঙ্কের ভ্যাট ফাঁকি চার মোবাইল কোম্পানির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চারটি মোবাইল ফোন কোম্পানি ফের বড় অঙ্কের মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দিয়েছে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি তদন্তে নেমেছে এনবিআর। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে মোবাইল ফোনের সিম পরিবর্তনের নামে নতুন সিম বিক্রির মাধ্যমে এই ফাঁকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কী পরিমাণ ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে-তা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

সমপ্রতি বৃহত্ করদাতা ইউনিটের (এলটিইউ-ভ্যাট) অতিরিক্ত কমিশনারকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। এলটিইউ-ভ্যাট ধারণা করছে, এ অর্থের পরিমাণ প্রায় এক হাজার দুই শ’ কোটি টাকা হতে পারে। কোম্পানি চারটি হলো গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবি (বর্তমানে রবি ও এয়ারটেল একীভূত হয়ে রবি নামে চালু আছে)।

এর আগে ২০০৭ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়ে একইভাবে সিম পরিবর্তনের নামে ২ হাজার ৪৮ কোটি টাকার ফাঁকি চিহ্নিত করেছে এনবিআর। সুদসহ এটি প্রায় আড়াই হাজার কোটি টাকা।

বহুল আলোচিত ইস্যুটি হাইকোর্ট ঘুরে বর্তমানে এনবিআরের ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে বিচারাধীন।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করে ৫ বছরের সিম পরিবর্তনের তথ্য পরীক্ষার উদ্যোগ নেওয়ার পর অভিযুক্ত কোম্পানিগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। আগের বিরোধ নিষ্পত্তি হওয়ার আগেই নতুন এ উদ্যোগে তারা প্রশ্ন তুলেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ