মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার

সিরাজগঞ্জে একই পরিবারের ৭ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিন্দু ধর্ম ত্যাগ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এক পরিবারের ৭ জন ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার বেলকুচি পৌর এলাকার চালা সাতরাস্তা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে কলেমা পরে ৭ জনই ইসলাম ধর্ম গ্রহণ করেন।

চালা ইসলামিয়া দারুল হিফজ ও কওমিয়া মাদরাসার মুহতামিম হাজী মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের কাছে কলেমা পড়ে তারা ইসলাম ধর্মগ্রহণ করেন। এসময় ওই পরিবারের প্রধান আনন্দ দাস তার নাম পরিবর্তন করে আনোয়ার হোসেন রাখেন। একই সময়ে তার পরিবারের অন্য সদস্যদের নামও পরিবর্তন করে ইসলামী নাম রাখা হয়।

এদিকে কলেমা পড়ে মুসলমান হওয়ার সময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁন, সমাজ সেবক মহের প্রামানিক, হাজী লোকমান হোসেনসহ অসংখ মুছুল্লী উপস্থিত ছিলেন।

আনোয়ার ইসলামসহ তার পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করায় মুসুল্লীরা তাদের স্বাগত জানান এবং সকল সহযোগিতার আশ্বাস দেন।

ইসলাম ধর্মগ্রহণকারী আনোয়ার হোসেন জানান, ইসলাম ধর্ম আমার কাছে অনেক আগে থেকেই ভাল লাগত। অনেক চিন্তা ভাবনা করে আমরা স্বামী-স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।

ইসলামে নারীর মর্যাদা; কিছু অভিযোগ ও তার জবাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ