শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

মুন্সীগঞ্জে আগুনে পুড়িয়ে কলেজছাত্রী হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সোনিয়া আক্তার নামে এক কলেজ ছাত্রীকে আঙ্গুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়।

উপজেলার বালুয়াকান্দি গ্রামের মো. শহীদউল্লাহ মিয়ার কন্যা স্থানীয় ডা. আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী সোনিয়া আক্তার (১৯) দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ হয়ে বৃহস্পতিবার দিবাগত  রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, নিহত সোনিয়ার মা বাদী হয়ে ১৯ এপ্রিল রাতে অজ্ঞাত দুর্বৃত্তকে আসামি করে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১) ধারায় মামলা রুজু করেছেন।

নিহত ছাত্রীর মা হাজেরা বেগম জানান, ১৬ এপ্রিল সকালে ঘরের পাশে কলপাড়ে হাত-মুখ ধোয়ার সময় অজ্ঞাত এক দুর্বৃত্ত সোনিয়ার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে সোনিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনিয়া মৃত্যুবরণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে খালাতো ভাই হারুন অর রশিদের সঙ্গে অগ্নিদগ্ধ সোনিয়ার বিয়ের কথাবার্তা হয়েছিল। পরীক্ষার পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ