সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

দক্ষিণ কোরিয়ার নাগরিক হত্যায় বাংলাদেশির যাবজ্জীবন সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ কোরিয়ার নাগরিক রো জং সিন হত্যা মামলায় মানিক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে বিচারক আসামিকে ১০ হাজার টাকার অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
রায় শেষে আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে মাহফুজুর রহমান লিখন ও আসামি পক্ষে হাসানুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।
বিচারক আব্দুর রহমান সরদার রায়ের পর্যালোচনায় উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষে সাক্ষসমূহের পর্যালোচনা, উভয় পক্ষের বিজ্ঞ কৌসুলির বক্তব্য শ্রবণ, আসামি মানিক সরকারের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী পরীক্ষাসহ ঘটনার পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করলে দেখা যায়, ঘটনার সময় ও তারিখে আসামি মানিক সরকার পূর্ব শত্রুতার জের ধরে এবং পূর্ব পরিকল্পনা মোতাবেন ভিকটিমের বাসায় প্রবেশ করে তাকে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে এবং সে কারণেই ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সুনির্দিষ্ট ও সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়েছে। ঘটনার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক ভেজিটেবল কাটার ছুড়ি দিয়ে ভিকটিমের গলায় ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করে আসামি এবং ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় কোরিয়ায় মৃত্যুবরণ করেন। তাই উক্ত ধারায় আসামিকে শাস্তি প্রদান করা হল।
মামলার বাদী পার জং সিন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তিনি বাংলাদেশের গুলশানস্থ আরিয়ান কোরিয়ান রেস্টুরেন্টের মালিক। গত ২০১১ সালের ৯ নভেম্বর সকাল ৭টার সময় তার স্ত্রী রো জং সিন একজন বাংলাদেশি লোকদ্বারা আক্রান্ত হয়ে গুরুতর জখম হন। আক্রমণকারীর নাম মানিক সরকার। ছুরিকাঘাত করে হত্যা করার উদ্দেশ্যেই সে আক্রমণ করে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন পার জং সিন।
পরবর্তীতে দক্ষিণ কোরিয়া চিকিৎসার জন্য প্রেরণ করা হলে সেখানে মারা যান রো জং সিন। অন্যদিকে গুলশান থানার মামলায় আসামিকে গ্রেফতারের পরে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে এই অপরাধ করার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মানিক সরকার।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ