বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১৫৬ ইউপিতে নির্বাচন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা দেশে আগামীকাল রোববার ১৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম ইউপি নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ১৭৪টি ইউপিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে তফসিল ঘোষণা করা হয়েছিল। আদালতের নির্দেশে প্রায় দেড় ডজন ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল ১৫৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।

ফরহাদ হোসেন খান বলেন, ‘নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে যা করা প্রয়োজন, তাই করা হবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

দুই দলের প্রতীক নৌকা-ধানের শীষ নিয়ে প্রার্থীরা ভোটযুদ্ধে রয়েছেন। ভোটের আগে দুদিন, ভোটের দিন ও পরের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করবেন। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ইসি সচিবালয় জানিয়েছে, ২১ জেলার ২৫ উপজেলার ইউপিতে সাধারণ নির্বাচন, ৪৯ জেলার ৮৯ উপজেলার ইউপিতে উপনির্বাচন ও ১২ জেলার সংশ্লিষ্ট ইউপিতে পুনর্ভোট রয়েছে। সব মিলিয়ে ১৫৬টি ইউপিতে ভোট হবে রোববার।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ