সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

সেন্ট ও বডি স্প্রে ব্যবহারের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শরীরের দুর্গন্ধ দূর করতে বা শখের বসে সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করেন অনেকে। প্রশ্ন হলো ব্যবহার করার বিধান কী এবং তা ব্যবহার করে নামাজ আদায় সহি হবে কি?

উত্তর হলো, সেন্ট ও বডি স্প্রেতে যে স্প্রিট ব্যবহার করা হয় তাতে যদি কোনো নাপাক জিনিস না থাকে তবে সেটা আতরের হুকুমে। অর্থাৎ সেটা পাক। আর যদি স্প্রিট নাপাক বস্তু দ্বারা তৈরি করা হয় তবে সেটা ব্যবহার করা জায়েজ নয়।

এটা ব্যবহারে কাপড় নাপাক হয়ে যাবে। উক্ত নাপাক স্প্রিট ব্যবহৃত কাপড় পরিধান করে নামাজ পড়া সহি হবে না। বর্তমানে আতর এবং সেন্টে যে স্প্রিট ব্যবহৃত হয় তা আঙ্গুর বা খেজুর থেকে গ্রহণ করা হয় না। বরং তা ফুল ও ফল থেকে গ্রহণ করা হয়। সুতরাং এলকোহল যুক্ত সেন্ট ও স্প্রে ব্যবহার করা যাবে। তাছাড়া মিশ্রিত এলকোহল এর পরিমাণ খুবই সামান্য হয়ে থাকে যা হারাম নয়।

উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।

দলবদ্ধভাবে হজ্জে গেলে নারীদের মাহরাম লাগবে কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ