মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে: মুফতি হান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান বলেছেন, এই মামলা মিথ্যা মামলা ছিল।

গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হরকাতুল জিহাদের এই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তার পরিবার।

রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করার পর কারাবিধি অনুযায়ী গত মঙ্গলবার শেষ দেখা করার জন্য স্বজনদের কাছে বার্তা পাঠায় কারা কর্তৃপক্ষ। এরপর আজ বুধবার সকালে মুফতি হান্নানের সঙ্গে শেষ দেখা করেছেন তার স্ত্রীসহ পরিবারের ৪ সদস্য। ফাঁসির অপেক্ষায় থাকা এই জঙ্গি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি আছেন।

সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে যাবার সময় পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, মুফতি হান্নান তাদের জানিয়েছেন, এ মামলা মিথ্যা মামলা ছিল। যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে। এসময় তার সন্তানদের দেখে রাখার জন্য মুফতি হান্নান বড় ভাইয়ের নিকট আবেদন জানান।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতির কাছে করা প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হবার খবর গত সোমবার দুই আসামিকে জানানো হয়। অপরদিকে তাদের স্বজনদেরও কারাগারে এসে শেষ দেখা করতে মঙ্গলবার সকালে বার্তা পাঠানো হয়। তারপরে আজ বুধবার সকালে মুফতি হান্নানের স্ত্রী রুমা আক্তার, দুই মেয়ে নাজনীন ও নিশাত এবং বড় ভাই অলিউজ্জামান ভোরে কারাগারে এসে পৌঁছান। বিধি অনুযায়ী তারা আবেদন করলে অনুমতি পাবার পর হান্নানের সঙ্গে দেখা করেছেন।

এদিকে তাদের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেল সুপার। কারাগারে জল্লাদ ও ফাঁসির মঞ্চ সবকিছুই প্রস্তুত আছে। ইতিমধ্যে ফাঁসির মহড়া সম্পন্ন করা হয়েছে।

ফাঁসি কার্যকরের সম্ভাবনার আলোকে মঙ্গলবার বিকেল থেকে কারাগার ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পোশাকে-সাদা পোশাকে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে।

২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

জল্লাদের মহড়া, যেকোনো সময় মুফতি হান্নানের ফাঁসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ