শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রধানমন্ত্রীর ঘোষণায় আশ্বস্ত, সুফল পেতে ঐক্যবদ্ধ থাকতে হবে: মুফতি মিযানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মিযানুর রহমান সাঈদ। বাংলাদেশের শীর্ষ আলেমদের অন্যতম। শায়খ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক। কওমি মাদরাসার সনদের স্বীকৃতি সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন প্রায় শুরু থেকে। ১১ এপ্রিল গণভবনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে উলামাদের বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও। ছিলেন অতিথিদের প্রথম সারিতেই। বৈঠকের সবকিছুই দেখেছেন কাছ থেকে এবং পর্যবেক্ষণ করেছেন আপন অভিজ্ঞতায়। আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন তার পর্যবেক্ষণের ফলাফল। কথোপকথনে তার সঙ্গে ছিলেন আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : কওমি সনদের স্বীকৃতির ব্যাপারে কওমি ছাত্র ও শিক্ষকদের প্রত্যাশা পূরণ হলো কী?

মুফতি মিযানুর রহমান সাঈদ : প্রধানমন্ত্রীর ঘোষণায় আমাদের প্রত্যাশার অনেক কিছুই এসেছে। বলতে গেলে প্রায় পুরোটাই এসেছে। এ ঘোষণা বাস্তবায়নের জন্য আমাদের বোর্ডগুলোর ঐক্যবদ্ধ থাকা আবশ্যক।

আমাদের মধ্যে কোনো রকম অনৈক্য তৈরি হলে ঘোষণায় আশা প্রত্যাশাগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভবনা খুবই কম। আমার উপলব্ধি এমনই।

আওয়ার ইসলাম : তাহলে বলা যায়, আপনি প্রধানমন্ত্রীর ঘোষণায় আপনি সন্তুষ্ট এবং আশাবাদী।

মুফতি মিযানুর রহমান সাঈদ : হ্যা, আমি অবশ্যই আশাবাদী। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসা ও উলামাদের ব্যাপারে এমন কিছু কথা বলে যা অতীতের কোনো প্রধানমন্ত্রী বলেন নি।

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রীর কোন কোন কথা আপনার ভেতর আশাবাদ তৈরি করেছে।

মুফতি মিযানুর রহমান সাঈদ : অনেক কথায়। যেমন,  তিনি বলেছেন, দারুল উলুম দেওবন্দ সম্পর্কে  আমি জানি। দেওবন্দের উলামাদের ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। একজন দেওবন্দি আলেম হিসেবে এটা আমার কাছে অনে