সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালত আজ সম্পদের হিসাব না দেয়ার মামলায় এই আদেশ দেন।

২০১৪ সালের ৩০শে জানুয়ারি দুদক রাজধানীর রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এই মামলা করে। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করার পর নির্দিষ্ট সময়ে দুদককে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৯শে জানুয়ারি আদালতে চার্জশিট দেয় দুদক।

[caption id="" align="alignleft" width="317"]Image result for জোবায়দা রহমান ডা. জোবায়দা রহমান[/caption]

এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

খারিজ করে আগামী আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণে উচ্চ আদালত আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে বুধবার (১২ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।

পরে খুরশীদ আলম খান বলেন, মামলা বাতিলে রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এখন বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলবে। একইসঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ