বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

জাতিসংঘের শান্তিদূত হচ্ছেন মালালা ইউসুফজাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

malalaআওয়ার ইসলাম: শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর এবার জাতিসংঘের শান্তিদূত হচ্ছেন মালালা ইউসুফজাই।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে মালালা সর্বকনিষ্ঠ শান্তিদূত হচ্ছেন। ১৯ বছর বয়সী মালালাকে কাল সোমবার জাতিসংঘের মহাসচিব এ পদে নিয়োগ দেবেন। খবর ডন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার জানিয়েছেন, মালালা এই মুহূর্তে নারী ও শিশু শিক্ষার বিস্তার নিয়ে কাজ করছেন। তাকে সেই কাজে আরো বেশি করে ব্যবহার করতে চায় জাতিসংঘ। সেই কারণেই এই বিশেষ পদ তাকে দেওয়া হচ্ছে।

গুতেরেস বলেছেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও মালালা তার দেশের মানুষের হয়ে কথা বলেনছেন, শিশু ও নারীদের জন্য লড়াই করেছেন। এর আগে জাতিসংঘ এই সম্মান দিয়েছে অভিনেতা মাইকেল ডগলাস, লিওনার্দো ডি’ক্যাপ্রিওকেও। এই পদই জাতিসংঘের দেওয়া সর্বোচ্চ সম্মান। দেশের মানুষের এবং নারী অধিকারের হয়ে লড়াই করার জন্য তালবানদের গুলির মুখে পড়তে হয়েছিল পাকিস্তানি কিশোরিকে। দেশ ছাড়লেও লড়াই থামাননি মালালা। মালালার এই লড়াইকে সম্মান জানিয়ে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ