শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গ্যাস বিদ্যুত ও পানির লাইন বন্ধ : আন্দোলনের ছক ট্যানারি মালিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tenari-high courtআওয়ার ইসলাম: হাইকোর্টের নির্দেশে হাজারীবাগের ট্যানারিগুলো থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদফতর। এতে সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্যানারি মালিকেরা।

দফায় দফায় মিটিং করে কঠোর আন্দোলনের ছক কষছেন তারা। তারা জানিয়েছেন, এবারের আন্দোলন হবে তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এজন্য তারা খুবই কঠোর কর্মসূচি দেবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে থাকবেন ট্যানারি মালিকরা।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক জরুরি বৈঠকেও বসেন মালিকেরা। বৈঠক শেষে ঘোষণা করেন, সোমবার তারা আরও একটি বৈঠকে বসবেন। বৈঠক শেষ করে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবেন।
tabari-hi court

বৈঠক সূত্রে জানা গেছে, উপস্থিত ট্যানারি সংশ্লিষ্ট সব সংগঠনের নেতাকর্মীরা কঠোর আন্দোলনের পক্ষে মত দিয়েছেন। যে আন্দোলনের নেতৃত্বে মালিকেরা থাকলেও শ্রমিকদেরকেই মাঠে সক্রিয় থাকতে হবে। শ্রমিকরাও এর পক্ষে মত দিয়েছেন।

শ্রমিক নেতা শাহজাহান মিয়া বলেন, ‘এখন আমার খাবো কী? থাকবো কোথায়? আমার সন্তান জানতে চায়, বাবা আমাদের কি এখন ভিক্ষা করতে হবে? আমার স্ত্রী জানতে চাই আমরা পথে বসে গেলাম নাকি? আমরা তো এভাবে ছিলাম না। আমাদেরকে আজ সরকার পথে বসিয়ে দিয়েছে। তাই আমরা এই আন্দোলনের রাজপথে থাকবো।’

এ বিষয়ে ফিনিস লেদার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মাহিন বলেন, ‘বিসিকের কারণেই আমরা এত সংকটে পড়েছি। কারণ সংসদীয় কমিটির সভায় ট্যানারি কারখানা সরাতে সাভার এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত নয় বলেছে বিসিক। আর আদালতকে তারা বলেছে সাভার প্রস্তুত। ফলে তারা আমাদের সঙ্গে একটা প্রতারণা ও মিথ্যাচার করেছে।

[caption id="" align="aligncenter" width="446"]ট্যানারি থেকে জব্দ করা গ্যাস, পানির মিটার ট্যানারি থেকে জব্দ করা গ্যাস, পানির মিটার[/caption]

তব