সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

গোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="" align="alignleft" width="314"]গোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩ ছবি : সংগ্রীহিত[/caption]

আওয়ার ইসলাম: গোপালগঞ্জে ট্রাক উল্টে মাছের রেনু পোনা ব্যাবসায়ী তিন ব্যাক্তি নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার পঞ্জবপুর গ্রামের দুলাল ব্যাপারী (৫০), একই গ্রামের গিয়াস উদ্দিন (২৮) ও  ভোলা জেলার রামাদাসপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)।

মুকসুদপুর উপজেলার জলিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহ জামাল জানান, রেনু পোনা ব্যাবসায়ীরা ভোলা থেকে ট্রাকে করে চিংড়ির রেনু পোনা নিয়ে বাগোরহাট জেলার ফকিরহাটে বিক্রি করেন। শুক্রবার ফকিরহাট থেকে ভোলা ফেরার সময় রাত দেড়টার দিকে তাদের ট্রাকটি গঙ্গারামপুরে উল্টে যায়। ঘটনাস্থলেই  রেনুপোনা ব্যাসায়ী দুলাল ও গিয়াস উদ্দিন মারা যান।

আহত ১১ জনকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেন মারা যান। নিহতরা চিংড়ির রেনু পোনা ব্যাবসায়ী বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ রাত ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করে।গঙ্গারামপুরে নিহত দুইজনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ