মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

ভারতে হিন্দুরা ৩৩% মুসলিমকে বন্ধু বানায়, মুসলিমরা ৭৪%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indian-gramনতুন এক জরিপে দেখা গেছে, ভারতের ৩৩ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন। বিপরীতে মুসলিমরা হিন্দুদের বন্ধু মনে করে ৭৪ শতাংশ।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিস (সিএসডিএস)-এর জরিপে উঠে এসেছে এই তথ্য।

জরিপে দেখা গেছে, ধর্ম বা সম্প্রদায়ের লাভ-ক্ষতি বিচার করেই ভারতের প্রায় সমস্ত নাগরিক নিজের সম্প্রদায়ের মধ্যেই বন্ধু ঠিক করেন। তবে গুজরাট, হরিয়ানা, কর্নাটক ও উড়িষ্যার মতো রাজ্যগুলিতে মুসলিমরা কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কারণ মুসলিমরা সেখানে নিজেদের আলাদা রাখতেই পছন্দ করেন।

দেশটির ৯১ শতাংশ হিন্দুর ঘনিষ্ঠ বন্ধুই তার নিজের সম্প্রদায়েরই সদস্য। মাত্র ৩৩ শতাংশ হিন্দু মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন।

এদিকে, ৭৪ শতাংশ মুসলিমের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে হিন্দুরা রয়েছেন। তবে ৯৫ শতাংশ মুসলিম নিজেদের সম্প্রদায়ের মানুষকেই ঘনিষ্ঠ বন্ধু বলে বিবেচনা করে থাকে।

জরিপে আরও দেখা গেছে, ভারতের মাত্র ১৩ শতাংশ হিন্দু মুসলিমদের ভারতপ্রেমী বলে মনে করেন। ২০ শতাংশ হিন্দু মনে করেন দেশপ্রেমের দিক থেকে মুসলিমদের থেকে এগিয়ে খ্রিস্টানরা। শিখদের ভারতপ্রেমী মনে করেন ৪৭ শতাংশ হিন্দু। ৭৭ শতাংশ মুসলিম নিজেদের সম্প্রদায়ের সদস্যদেরই বেশি দেশভক্ত বলে মনে করে থাকে। আর ৬৬ শতাংশ শিখ মনে করেন, হিন্দুদের মধ্যেই দেশপ্রেম বেশি।

আরআর

ইফার সমাবেশ ৩টায়; সারাদেশ থেকে উপস্থিত হচ্ছে লক্ষাধিক মানুষ

৩ মাসে ৩০০ ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ