বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আশুগঞ্জে ট্রাকচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুজন মারা গেছেন।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন নাসিরনগর উপজেলার ২ নম্বর ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ জুয়েল ও জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রনি ভূঁইয়া।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, গতকাল রাতে বেড়তলার শান্তিনগর এলাকায় একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলের দুই আরোহীকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রনি ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। কিন্তু নরসিংদী যাওয়ার পরই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান ওসি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ