মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

চীনে দাড়ি ও হিজাবে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chinese muslimআওয়ার ইসলাম : মুসলিমদের প্রতি কঠোর কমিউনিস্ট শাসিত চীন। মুসলিম জনগোষ্ঠিদের দমনে আরও এক ধাপ এগুলো তারা। মুসলিম অধ্যুষিত চীনের জিনজিয়াং প্রদেশে দাড়ি রাখা ও হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। প্রদেশটিতে প্রায় এক কোটি মুসলিম বসবাস করে।

স্থানীয় সময় শনিবার থেকে আইনটির বাস্তবায়ন শুরু হবে।

জিনজিয়াংয়ে ধর্মভিত্তিক চরমপন্থা দমনের জন্য এই আইন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ ছাড়া  প্রদেশটিতে নজরদারি বাড়াতে নেওয়া আরো কিছু পদক্ষেপ।

নতুন করা এই আইনে কিছু বিষয় নিষিদ্ধ করা হচ্ছে। বিষয়গুলো হলো-

১. চরমপন্থী ধ্যান-ধারণার সমর্থন ও প্রচার।

২. মুখ ঢেকে যায় এমন কোনো পোশাক পরা বা পরতে বাধ্য করা।

৩. দাড়ি রাখা ও অস্বাভাবিক নাম রাখার মাধ্যমে ধর্মীয় গোঁড়ামি উসকে দেওয়া।

৪. রাষ্ট্রীয় শিক্ষা নিতে শিশুদের বাধা দেওয়া বা হস্তক্ষেপ করা।

৫. পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়া বা হস্তক্ষেপ করা।

৬. চরমপন্থী বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো প্রবন্ধ, অডিও বা ভিডিও ডাউনলোড ও প্রকাশ করা।

৭. রাজ্য সরকারের প্রচারিত রেডিও ও টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্ক আছে এমন পণ্য বা সেবা বর্জন করা।

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম ধর্মাবলম্বী উইঘুর সম্প্রদায়ের বাস। গত এক বছরে প্রদেশটিতে প্রায় ১০০ জন মুসলমানকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাদের হত্যা করা হয় বলে জানায় চীন সরকার। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ মুসলিম জাতিগোষ্ঠিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে দেশটির সরকার।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ